August 30, 2026, 12:26 pm

একই ঘরে একই সঙ্গে দুই বোনের আত্মহত্যা

একই ঘরে একই সঙ্গে দুই বোনের আত্মহত্যা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় একই ঘরে বিষ পানে আত্মহত্যা করেছেন আপন দুই চাচাতো বোন। তারা প্রত্যেকে এক সন্তানের জননী।

আজ বুধবার (০৩ মার্চ) ভোরে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তারা বিষপান করেন।

পুলিশ ও তাদের পরিবার জানায়, জেলার আড়ুয়া বর্ণি গ্রামের শামীমের স্ত্রী বৃষ্টি বেগম (১৯) ও যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী প্রীতি বেগম (১৮) চিতলমারী উপজেলার কাননচক গ্রামে তাদের বাবার বাড়ি বেড়াতে আসেন।

মঙ্গলবার গভীর রাতে তারা দুজন প্রীতি বেগমের পিতা আ. খানের ঘরের মধ্যে বিষপান করেন। পরিবারের লোক টের পেয়ে ওই রাতেই তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, তারা দুজন আপন চাচাতো বোন হলেও বান্ধবীর মতো চলা ফেরা করতেন। তবে কি জন্য বিষপানে আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com