August 30, 2026, 10:04 am

নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, মাদকাসক্ত মেয়ে আটক

নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, মাদকাসক্ত মেয়ে আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকাসক্ত মেয়ের কাঁচির আঘাতে মা রহিমা বেগম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক মেয়ে পাপিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের দশানী গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, পাপিয়া (২৬) নিয়মিত ইয়াবা সেবন করতেন। ইয়াবার টাকা চেয়ে দিনের পর দিন মায়ের সঙ্গে ঝগড়া করতেন তিনি।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, সকালে রহিমা বেগম কাপড় সেলাই করছিলেন, তখন পাপিয়া এসে মাদক কেনার জন্য টাকা চায়। এসময় মা রহিমা বেগম টাকা দিচ্ছিলেন না। পরে টাকা না পাওয়ায় পাপিয়া কাপড় কাটার কেঁচি তার মায়ের পেটে ঢুকিয়ে দেয়।

বাঞ্ছারাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক মেয়ে পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে। নিহত রহিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com