August 30, 2026, 10:07 am

বিবাহ রেজিস্ট্রেশন ডিজিটাল করার দাবি

বিবাহ রেজিস্ট্রেশন ডিজিটাল করার দাবি

ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে রাকিবের করা মামলার সুষ্ঠু তদন্তসহ বিবাহ রেজিস্ট্রেশন ডিজিটাল করার দাবি জানিয়েছে এইড ফর মেন ফাউন্ডেশন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল না হওয়ার কারণে বিয়ে সংক্রান্ত তথ্য গোপন করার মাধ্যমে প্রতারণার মাত্রা দিন দিন বেড়ে চলেছে। তথ্য যাচাই-বাছাই সহজলভ্য না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেই। যদি বিবাহ ও তালাক নিবন্ধন পদ্ধতি ডিজিটালাইজেশন করা হয় তাহলে এ প্রতারণার হার অনেকাংশেই কমে যাবে। আমরা ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে রাকিবের করা মামলার সুষ্ঠু তদন্তের দাবি করছি। সুষ্ঠু তদন্তকে যেনো কোনো প্রভাবশালী মহল প্রভাবিত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানাচ্ছি।

মানববন্ধন থেকে কয়েকটি বিষয় বিবেচনা করে তদন্ত করার অনুরোধ জানানো হয়েছে। বিষয়গুলো হচ্ছে— রাকিব ও তামিমার বিয়ের কাবিনে ৩ লাখ এক টাকা মোহরানা ছিলো। কিন্তু ডিভোর্সে সেটি উল্লেখ করা হয়েছে ২ লাখ টাকা। তালাক নোটিশে যে বাসার ঠিকানা উল্লেখ করা হয়েছে, সেখানে কোনোদিনই থাকেনি তামিমা, দাবি রাকিবের। সংবাদ সম্মেলনে তালাকের কপি দেখিয়ে তামিমা জানিয়েছিলেন এ কপি রাকিবের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। কিন্তু ওই ইউনিয়ন পরিষদের সচিব মাকসুদুল হক মাকসুদ জানান, বৃহস্পতিবার পর্যন্ত এমন কোনো চিঠি তারা পাননি। দেখা যায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজে রাকিব হাসানকে তালাক নোটিশ দিয়েছেন তামিমা। অন্যদিকে ২০১৮ সালে ইস্যু করা পাসপোর্টে স্বামীর নামের জায়গায় রাকিব হাসানের নাম উল্লেখ করা আছে। একই সঙ্গে জরুরি যোগাযোগেও তার নাম লেখা আছে। এসব ঘটনা বিবেচনা করে আমরা সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক খান, সংগঠনটির আইন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসেন, ঢাকা জেলা শাখার আহ্বায়ক হাদিউজ্জামান পলক প্রমুখ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com