August 30, 2026, 9:28 am

ছেলের পা ধরেও রক্ষা পাননি মা

ছেলের পা ধরেও রক্ষা পাননি মা

সাতক্ষীরার দেবহাটার কুলিয়ায় জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গর্ভধারিণী মাকে পিটিয়ে আহত করেছেন ছেলে। মারধরের শিকার মা পূর্বকুলিয়া গ্রামের মৃত বিমল সরকারের স্ত্রী স্বপ্নাকে (৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে।

আহত স্বপ্না সরকার জানান, স্বামীর মৃত্যুর আগে থেকে আমার নামীয় ৫০ শতক জমি ভোগদখল করে আসছি। কিন্তু স্বামীর মৃত্যুর পর উক্ত জমি আমার একমাত্র ছেলে জগদীশ সরকার জালিয়াতি করে ৪০ শতকের মতো বিক্রি করে দিয়েছে। বর্তমানে আমাকে পথে বসাতে বসতভিটাসহ ১০ শতকের মতো জমি বিক্রি করার বিভিন্ন পাঁয়তারা করছে জগদীশ।

তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে জমি বিক্রি করতে নিষেধ করায় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ছেলে।
সকাল ৯টার দিকে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আমি তখন তার পা জড়িয়ে ধরলেও সে আমাকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে।

মারধরের শিকার স্বপ্না সরকার বলেন, একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা আক্তারকে জানালে তার নির্দেশনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com