August 24, 2026, 2:31 pm

মেসির জোড়া গোলে জয়ে ফিরল বার্সা

মেসির জোড়া গোলে জয়ে ফিরল বার্সা

ছন্দে ফিরলেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। তার জোড়া গোলে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা। ঘরের মাঠে বুধবার রাতে লা লিগায় এলচেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

মেসির জোড়া গোলের পর এলচের কফিনে শেষ প্যারেকটি ঠুকে দেন জর্ডি আলবা। এ গোলটিও হয় মেসিরই এসিস্টে। অর্থাৎ বুধবার রাত ন্যু-ক্যাম্প ছিল মেসিময়।

ম্যাচের প্রথমার্ধে নিজেদের চেনা মাঠে আক্রমণাত্মক হয়ে খেলে বার্সা। বারবারই এলচের রক্ষণে আঘাত হেনেছে বার্সার ঝড়। যদিও প্রথম ৪৫ মিনিটে গোলমুখ খুলতে পারেননি বার্সার স্ট্রাইকাররা।

তবে দ্বিতীয়ার্ধে নেমেই দুর্দান্ত এক গোল করেন মেসি। ম্যাচের ৪৮ মিনিটে মার্টিন ব্রাথওয়েটকে বল বাড়িয়ে দেন মেসি। ক্ষিপ্রগতিতে ডি বক্সে ঢুকে পড়েন। ব্রাথওয়েটের ফিরতি পাসে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন খুদেরাজ।

৬৮ মিনিটে দেওয়া গোলটি ছিল দুর্দান্ত। ফুটবলের শৈল্পিকতার পূর্ণতা পেয়েছে এ গোলে। এ গোলে চমৎকার নৈপুণ্য দেখিয়েছেন ফ্রেংকি ডি ইয়ং।

মাঝমাঠের কাছ থেকে বল পায়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়েন ফ্রেংকি ডি ইয়ং। তার কাছ থেকে বল পেয়ে দুজনকে কাটিয়ে নিজের জোড়া গোল পূরণ করেন মেসি।

এটি ছিল মৌসুমে মেসির ১৮তম গোল। এই গোলের পর পিচিচি ট্রফির দৌড়ে সাবেক সতীর্থ লুইস সুয়ারেজকে পেছনে ফেলেছেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার। অ্যাটলেটিকো মাদ্রিদের সুয়ারেজের গোল ১৬টি।

ম্যাচের ৭৩ মিনিটে মেসির ক্রস ডি-বক্সে পেয়ে হেডে বক্সের মুখে বল ভাসিয়ে দেন ব্রাথওয়েট। আর তা বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন আলবা। ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০ তে। রেফারির শেষ বাঁশিতে জয় নিয়ে মাঠ ছাড়েন রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

এই জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল বার্সা। ২৩ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৫৫। এক ম্যাচ বেশি খেলে বার্সে লোনার পয়েন্ট এখন ৫০।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com