October 26, 2026, 4:36 am
ভোলার তজুমদ্দিনে নিজেকে কুপিয়ে আত্মহত্যা করেছে প্রদীপ বর্নিক (২৮) নামে এক যুবক।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ মরদেহের ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রদীপ উপজেলার সম্ভুপুর ইউনিয়নের বউ বাজার নামক এলাকায় বিপুল বর্নিকের ছেলে ও এক সন্তানের বাবা ছিলো।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) এনায়েত হোসেন জানান, দীর্ঘদিন ধরে প্রদীপ মানসিক রোগে আক্রান্ত ছিলেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে নিজের রুমে ঢুকে নিজেকে ধারালো দা দিয়ে হাতে পায়ে ও গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় ঘরে তার বৃদ্ধ মা ছিলেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরেও পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ব্যাপারে তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিজনেস নিউজ /আরএ