August 30, 2026, 7:48 am

যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফরেস্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসযাত্রীদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে আসছিল। চুনতি ফরেস্ট গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক বাসটির ডান পাশে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো আমরা পাইনি। ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com