August 29, 2026, 4:23 am

খালি বাড়িতে কাউকে না পেয়ে প্রবাসীর শিশু সন্তানকে বটি দিয়ে জবাই

খালি বাড়িতে কাউকে না পেয়ে প্রবাসীর শিশু সন্তানকে বটি দিয়ে জবাই

বগুড়ার ধুনট উপজেলায় তৌহিদ সরকার (৫) নামের এক শিশুকে বঁটি দিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ফেব্রুযারি) দুপুরের দিকে ঘরের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তৌহিদ সরকার উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসী আব্দুল গফুর সরকারের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবার সূত্র জানায়, আব্দুল গফুর দীর্ঘদিন ধরে মালয়েশিয়া অবস্থান করছেন। গ্রামের বাড়িতে মা দুলালী বেগমের কাছে থাকত তৌহিদ। শুক্রবার সকালের দিকে বাড়ির লোকজন কাজের উদ্দেশ্যে বাইরে যান। এসময় তৌহিদের মা বাড়ির অদূরে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। ঘটনার সময় তৌহিদ বাড়িতে একাই ছিল। এ অবস্থায় কে বা কারা ঘরের ভেতর ঢুকে তাকে বঁটি দিয়ে জবাই করে হত্যার পর মৃতদেহ মেঝেতে ফেলে রেখে যায়। পরে বাড়িতে ফিরে তৌহিদের মা ঘরের মেঝেতে ছেলের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তার চিৎকার শুনে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে পৌঁছে থানায় খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা বঁটি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।’

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com