October 27, 2026, 6:59 am

স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে ছুটি চেয়েছেন সাকিব

স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে ছুটি চেয়েছেন সাকিব

সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট খেলতে পারবেন না চোটের কারণে। এবার পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য আগামী মাসে ছুটির আবেদন করেছে সাকিব আল হাসান। পারিবারিক কারণে সাকিব নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিতে আবেদন করেছেন। এ ব্যাপারে বিসিবি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর শুরু হবে মার্চের মাঝামাঝি। প্রথম ওয়ানডে ২০ মার্চ। পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট কাটিয়ে টেস্ট সিরিজে মাঠে ফিরেছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় অস্বস্তিবোধ করেন সাকিব। পরে বোলিং চালিয়ে গেলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় দেশ সেরা ক্রিকেটারকে।
বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com