August 23, 2026, 2:54 am

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনেই এলো ১.৮০ বিলিয়ন ডলার রেমিট্যান্স

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনেই এলো ১.৮০ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চলতি ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনেই দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বা ১.৮০ বিলিয়ন ডলার রেমিট্যান্স। গড়ে প্রতিদিন দেশে এসেছে ১১ কোটি ২৯ লাখ ডলার প্রবাসী আয়, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর একই সময়ে দেশে এসেছিল ১৪৯ কোটি ডলার রেমিট্যান্স। সে তুলনায় এবার প্রবৃদ্ধি স্পষ্টভাবে ঊর্ধ্বমুখী।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১২৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২১ দশমিক ৭০ শতাংশ বেশি।

জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ চলতি অর্থবছরের সর্বোচ্চ নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার

গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক ঊর্ধ্বগতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে

ইএটি

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com