August 23, 2026, 1:34 am

এবার ৫ সেকেন্ডেই দেশে আসবে প্রবাসীদের টাকা

এবার ৫ সেকেন্ডেই দেশে আসবে প্রবাসীদের টাকা

প্রবাসীদের অর্থ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাত্র ৫ সেকেন্ডে দেশে তার স্বজনদের কাছে পৌঁছাবে সোনালী ব্যাংক। এ জন্য রাষ্ট্রায়ত্ত বৃহৎ এ ব্যাংক, ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক ‘হোম পে’এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট লিমিটেড মিলে নতুন সেবা ‘ব্লেজ’ চালু করতে যাচ্ছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘ব্লেইজ’ না, এই সেবার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ব্লেইজ সেবা সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা পাওয়া যাবে। সোনালী ব্যাংক, হোমপে ও আইটিসিএলের যৌথ উদ্যোগে প্রসাবীদের টাকা রেমিট্যান্স গ্রাহকদের হিসেবে তাৎক্ষণিক জমা হবে।

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিভিন্ন দেশে থাকা সোয়া কোটি বাংলাদেশির পাঠানো অর্থ। দেশের জিডিপিতে সব মিলিয়ে রেমিট্যান্সের অবদান ১২ শতাংশের মতো। মূলত দুইভাবে আসে এ অর্থ; হুন্ডি এবং ব্যাংকিং চ্যানেল।

বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ২০১৯-২০ অর্থবছর থেকে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। গত ১ জুলাই থেকে শুরু হওয়া ২০২১-২২ অর্থবছরের বাজেটেও এই প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দেয় সরকার।

করোনা মহামারির মধ্যেও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪.৮ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই অঙ্ক আগের বছরের চেয়ে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ৩৬ দশমিক ১ শতাংশ বেশি।

সাতটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেসরকারি ৪০ ব্যাংকের মাধ্যেমে এ অর্থ দেশে আসে। বিদেশি ৯ ব্যাংকের মাধ্যমেও আসে কিছু রেমিট্যান্স। সরকারি ব্যাংকগুলোর মধ্যে উল্লেখযোগ্য অংশ আসে সোনালী ব্যাংকের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com