August 26, 2026, 2:20 pm

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবগঠিত মন্ত্রিসভার শপথ গ্রহণের পর এবার জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে তার ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এ ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সরাসরি প্রচার করা হবে। দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে পারেন তিনি।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। ৪৯ সদস্যের এ মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। নতুন সরকারের কার্যক্রম, অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা এবং চলমান জাতীয় ইস্যুগুলো নিয়ে ভাষণে দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইএটি

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com