May 25, 2026, 11:56 am
দেশের বাজারে আবারও কমল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায়, যা মঙ্গলবার ছিল ২ লাখ ৫৮ হাজার টাকা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।
বাজুস নির্ধারিত দামে ২২ ক্যারেট: ২,৫৫,৫৫৮ টাকা (প্রতি ভরি)২১ ক্যারেট: ২,৪৩,৯৫৩ টাকা ১৮ ক্যারেট: ২,০৯,০৭৭ টাকা সনাতন পদ্ধতি: ১,৭১,১১১ টাকা।
এদিকে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপা: ৬,৩৫৭ টাকা (প্রতি ভরি)২১ ক্যারেট: ৬,০৬৫ টাকা১৮ ক্যারেট: ৫,১৯০ টাকা সনাতন পদ্ধতি: ৩,৯০৭ টাকা
আন্তর্জাতিক বাজারেও সোনার দাম নিম্নমুখী রয়েছে। সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৫ মিনিটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৯৩৫ ডলার, যা আগের দিন ছিল ৪ হাজার ৯৫৮ ডলার।
এর আগে ৩০ জানুয়ারি প্রতি আউন্স সোনা ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশের বাজারেও রেকর্ড পরিমাণে সোনার দাম বাড়ানো হয়। ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
ইএটি