July 11, 2026, 11:55 pm

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ

মানসম্মত শিক্ষা ও শিক্ষা পরবর্তী কাজের সুযোগ লাভে সারা বিশ্বের বহু শিক্ষার্থীর কাঙ্ক্ষিত গন্তব্য সমৃদ্ধশালী ও চমৎকার আবহাওয়ার দেশ অষ্ট্রেলিয়া। উন্নত বিশ্বের এ দেশটিতে রয়েছে বিশ্ব তালিকায় শীর্ষ সারির অনেক বিশ্ববিদ্যালয়৷

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য দেশটিতে উচ্চশিক্ষার অফুরন্ত সুযোগের বিষয়ে তুলে ধরতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভিসা সাফলতা অর্জনকারী ও ২৩ বছরের অভিজ্ঞ এডুকেশন কনসালটেনন্সি প্রতিষ্ঠান- এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে অনুষ্ঠিত হলো – অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো।  রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এ এক্সপোতে অংশ নেয় অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত মোনাস, ম্যাককুয়েরি, এডিলেইড বিশ্ববিদ্যালয়সহ নামকরা ৩০টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট।

এক্সপোতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে স্কলারশিপ প্রাপ্তি এবং  অনস্পট এডমিশনের সুযোগ পায় শিক্ষার্থীরা।  পড়াশোনা অবস্থায়  খন্ডকালীন চাকুরির বিষয়টিও তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

এর আগে এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রাব্বানী হোসাইন, পরিচালক সাজ্জাদুর রহমান, মহা ব্যবস্থাপক ফারহানা নাজরিন, ম্যাককুয়েরি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর তানভীর শাহেদ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অয়োজকরা জানান, শিক্ষামেলা পরবর্তী সময়েও প্রতিষ্ঠানটির বনানী ও ধানমন্ডি কার্যালয় থেকে কোনো ধরনের ফি ছাড়াই বিনামূল্যে ভিসা সহোযোগিতা ও ভর্তি সংক্রান্ত সকল সার্ভিস দেয়া হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com