July 10, 2026, 9:41 am

তিন দিনের সোনার মেলা ফেব্রুয়ারি‌তে

তিন দিনের সোনার মেলা ফেব্রুয়ারি‌তে

বাংলাদেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ‘(বাজুস) ফেয়ার-২০২৪’ আগামী ফেব্রুয়ারি‌তে অনু‌ষ্ঠিত হ‌বে। বাজুসের আ‌য়োজ‌নে তৃতীয়বা‌রের মতো এ ফেয়ার আগামী ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল নবরাত্রিতে অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১০০ টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস ফেয়ার। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের কোনো টিকিট লাগবে না।

মঙ্গলবার (১২ ডি‌সেম্বর) বাজুসের পক্ষ থে‌কে এ তথ্য জানানো হ‌য়ে‌ছে।

বাজুস বাজায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় দেশের ইতিহাসে তৃতীয়বারের মতো ‘বাজুস ফেয়ার-২০২৪’ আয়োজন করা হচ্ছে।

এই জুয়েলারি মেলা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে আশা করে বাজুস জানায়, বাজুস ফেয়ার দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া, বিশ্ববাজারে দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com