July 10, 2026, 4:24 pm

বিসিআইসির জন্য কেনা হচ্ছে ৮৫ হাজার টন ইউরিয়া ও রক ফসফেট

বিসিআইসির জন্য কেনা হচ্ছে ৮৫ হাজার টন ইউরিয়া ও রক ফসফেট

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) আওতায় আলাদা তিনটি লটে ইউরিয়া ও রক ফসফেট কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৫ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।

অতিরিক্ত সচিব বলেন, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে ৪র্থ লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার কেনা হবে। এই লটের সার কিনতে মোট ব্যয় হবে ১৩৬ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার টাকা। এছাড়া বিসিআইসির জন্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির কাছ থেকে ৭ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এই লটে সার কিনতে ব্যয় হবে ১৩১ কোটি ৯৩ লাখ টাকা।

তিনি আরও জানান, বিসিআইসির মাধ্যমে চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য ২৫ হাজার মেট্রিক টন রক ফসফেট মেসার্স দেশ ট্রেডিং কর্পোরেশন থেকে কেনা হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি ৬৭ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com