July 11, 2026, 3:12 pm

বাজেট বক্তৃতা অর্থ বিভাগের ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে

বাজেট বক্তৃতা অর্থ বিভাগের ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে

আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের শেষ বাজেট আগামী ১ জুন জাতীয় সংসদে ‍উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওইদিন দুপুরে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন তিনি।

এবারই প্রথম বাজেট বক্তৃতা অর্থ বিভাগের ওয়েবসাইটে সরাসরি লাইভ স্ট্রিমিং করা হবে। সেজন্য প্রয়োজনী ব্যবস্থা নিতে অর্থ বিভাগের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৭ মে) অর্থ বিভাগের ওয়েব সাইডে আগামী ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা এবং বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনের কাজের পরিধি অর্থ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কাজ বন্টনের বৈঠকের কার্যপত্র থেকে এমন তথ্য জানা গেছে। রোববার অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইয়াজনী খানের সভাপতিত্ব এসব সিদ্ধান্ত হয়।

কার্যপত্রে বলা হয়, বাজেট বক্তৃতা সংসদে শুরু হওয়ার পর পরই তা অর্থ বিভাগের ওয়েবসাইটে এ আপলোড করতে হবে। এর সঙ্গে পরিসংখ্যান ব্যুরোকে লিঙ্ক দিতে বলা হয়েছে।

এসব কাজের মধ্যে রয়েছে বাজেট ডকুমেন্ট বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের ওয়েব সাইটে আপলোড করার জন্য ২৮ মে মধ্যে তাদের চাহিদাপত্র জমা দিতে হবে। বাজেট উপস্থাপনের আগেই বাজেট ডকুমেন্ট পুলিশ প্রহরা রাখতে হবে। উপস্থাপন না হওয়া পর্যন্ত বাজেট ডকুমেন্টের নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখতে হবে।

জাতীয় সংসদে বিদেশি কূটনৈতিকদের জন্য বাজেটের ইংরেজি সংস্করণ বিতরণের ব্যবস্থা করতে হবে। বাজেট বক্তৃতা সমাপ্তির পরপরই তা অর্থ বিভাগের ওয়েবসাইটে এ দেখা যাবে মর্মে পিআইডি থেকে একটি হ্যান্ডআউট দিয়ে সংবাদমাধ্যমকে জানিয়ে দিতে হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর জন্য বাজেট উপস্থাপনের জন্য ডাকযোগে পাঠাতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড বাজেটের উপস্থাপনের পূর্বে সংসদ সদস্যর জন্য নির্ধারিত ৮৪৫টি কর কার্যক্রমের পুস্তিকা সম্বলিত প্যাকেট সরবরাহস শুধুমাত্র অর্থ বিলের অতিরিক্ত ৫০০ কপি জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো নিশ্চিত করবে হবে।

জানা গেছে, এটি বর্তমান সরকারের ১৪তম বাজেট এবং বর্তমান অর্থমন্ত্রীর ব্যক্তিগত পঞ্চম বাজেট এবং দেশের ৫৩তম বাজেট। এর আগে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং তারও আগে বিএনপি সরকারের অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান সর্বোচ্চ ১২টি করে মোট ২৪টি বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com