July 11, 2026, 3:56 pm

২২ বিলিয়ন ডলারে নামছে রিজার্ভ!

২২ বিলিয়ন ডলারে নামছে রিজার্ভ!

রপ্তানি আয় ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব ও ডলার সংকটের কারণে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এতে করে চাপে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী সোমবার (৮ মে) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল মাসের আমদানি বিল ১১৮ কোটি ডলার পরিশোধ করা হবে। ফলে রিজার্ভ আরও কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে।

আমদানি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও বিভিন্ন পণ্যের দাম বেশি থাকায় আমদানি ব্যয় কমেনি। এছাড়া করোনা পর বৈশ্বিক বাণিজ্য আগের অবস্থায় ঘুরে দাঁড়াতে পারেনি। পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করেছে; যা এখনো অব্যাহত আছে। এ সংকট দিন দিন বাড়ছে। বাজারে ‘স্থিতিশীলতা’ আনতে রিজার্ভ থেকে নিয়মিত ডলার বিক্রি করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ সূচকটির ধারাবাহিকতা কমছে।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে জানা গেছে, সর্বশেষ ৩ মে দিনশেষ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮ কোটি ডলার (৩০ দশমিক ৯৮ বিলিয়ন)। আগামী ৮ মে আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা-আকুর (মার্চ- এপ্রিল) আমদানি বিল বাবদ ১১৮ কোটি ডলার পরিশোধ করা হবে। এতে করে রিজার্ভ নেমে আসবে ২৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী আন্তর্জাতিক মানদণ্ডে রিজার্ভ হিসাবায়ন করা হয়, তাহলে এ অংক নেমে দাঁড়াবে ২২ বিলিয়ন ডলারে। প্রতি মাসে ৬ বিলিয়ন ডলার হিসাবে এ রিজার্ভ দিয়ে সাড়ে তিন মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের কাছে এখন ব্যবহারযোগ্য ২৪ বিলিয়ন নেট রিজার্ভ রয়েছে। এর সঙ্গে বিভিন্ন তহবিল এবং ঋণ হিসাব যোগ করলে মোট ৩১ বিলিয়ন হবেরিজার্ভ প্রসঙ্গে অর্থনীতিবিদরা

রিজার্ভ প্রসঙ্গে অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের কাছে এখন ব্যবহারযোগ্য ২৪ বিলিয়ন নেট রিজার্ভ রয়েছে। এর সঙ্গে বিভিন্ন তহবিল এবং ঋণ হিসাব যোগ করলে মোট ৩১ বিলিয়ন হবে। গত মার্চ-এপ্রিলের আকুর বিল পরিশোধ করলে ব্যবহারযোগ্য রিজার্ভ নেমে আসবে ২২ বিলিয়ন ডলারে।

দেড় বছর আগেরও এ রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছিল। সেখান থেকে কমতে কমতে এখন গ্রস ধরলে ৩১ বিলিয়ন ডলারে নেমে এসেছে, সেটা হচ্ছে সবচেয়ে আশঙ্কার বিষয়।

ডলার সংকটের সঙ্গে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ কম থাকায় রিজার্ভ কমছে। ধারাবাহিক রিজার্ভ কমাকে আশঙ্কার বিষয় মনে করছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জা মো. আজিজুল ইসলাম।

সম্প্রতি সময়ে বিশ্ব ব্যাংকসহ কয়েকটি সংস্থার সঙ্গে সমঝোতা হয়েছে, যা বাজেটে সহায়তা করবে। এটা কিছুটা স্বস্তি দেবেএ বি মির্জা মো.আজিজুল ইসলাম

তিনি বলেন, রিজার্ভ এখনই আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব না। কারণ রপ্তানি আয় ও রেমিট্যান্স গত কয়েক মাস যাবত নেতিবাচক দেখা যাচ্ছে। এখন রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানোর ওপর জোর দিতে হবে। এছাড়া সময়মত ব্যয় করতে না পারায় যেসমস্ত প্রতিশ্রুতির বৈদেশিক ঋণ বা সহায়তা আছে তা ছাড়াতে হবে। পাশাপাশি সম্প্রতি সময়ে বিশ্ব ব্যাংকসহ কয়েকটি সংস্থার সঙ্গে সমঝোতা হয়েছে, যা বাজেটে সহায়তা করবে। এটা কিছুটা স্বস্তি দেবে। তবে সার্বিক পরিস্থিতি খুব ভালো বলা যাবে না। তবে আমাদের অবস্থা শ্রীলংকা হবে না এটা বলা যায়- জানান এ অর্থনীতিবিদ।

আকু কী?

আকু হলো- একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে। তবে এখন আকুর সদস্য পদ নেই শ্রীলঙ্কার। অর্থনৈতিক সঙ্কটের কারণে দীর্ঘদিন যাবত আমদানি ব্যয় পরিশোধের বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় দেশটির আকু সদস্য পদ সাময়িক স্থগিত করা হয়েছে।

জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ভৌগোলিক সীমারেখায় অবস্থিত সব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য আকুর সদস্য পদ উন্মুক্ত।

সংকট কাটাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে আশা করছি শিগগিরই এর সুফল মিলবেমেজবাউল হক

রিজার্ভ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, দেশের রিজার্ভ বাড়া-কমার মধ্যে থাকবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। প্রায় প্রতিদিনই রিজার্ভ পরিবর্তিত হয়। আকু পেমেন্টও কেন্দ্রীয় ব্যাংকের একটি রুটিন কাজ। ডলার সংকট আছে, এটি মোকাবেলায় ধারাবাহিক কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করছে। সংকট কাটাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে আশা করছি শিগগিরই এর সুফল মিলবে।

রিজার্ভ যেভাবে তৈরি হয়

রেমিট্যান্স, রপ্তানি আয়, বিদেশি বিনিয়োগ, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ঋণ থেকে যে ডলার পাওয়া যায় তা দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তৈরি হয়। আবার আমদানি ব্যয়, ঋণের সুদ বা কিস্তি পরিশোধ, বিদেশি কর্মীদের বেতন-ভাতা, পর্যটক বা শিক্ষার্থীদের পড়াশোনাসহ বিভিন্ন খাতে যে ব্যয় হয়, তার মাধ্যমে বিদেশি মুদ্রা চলে যায়। এভাবে আয় ও ব্যয়ের পর যে ডলার থেকে যায় সেটাই রিজার্ভে যোগ হয়। আর বেশি খরচ হলে রিজার্ভ কমে যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে রিজার্ভ কমে এ পর্যায়ে নেমেছে। এর আগে ধারাবাহিকভাবে যা বাড়ছিল। ১০ বছর আগে ২০১৩ সালের জুন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। পাঁচ বছর আগে ছিল ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। সেখান থেকে বেড়

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com