August 15, 2026, 12:33 am

পোশাকের পর ডিসকাউন্ট কমিটিতে চামড়া খাত

পোশাকের পর ডিসকাউন্ট কমিটিতে চামড়া খাত

এতদিনে শুধু পোশাক রপ্তানির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডিসকাউন্ট কমিটি সিদ্ধান্ত নিতে পারতো। এখন থেকে চামড়া ও চামড়া জাত খাতের ব্যবসায়ীরা ডিসকাউন্ট কমিটিতে আবেদন করলে তা বিবেচনা করতে পারবে কমিটি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

চামড়া ও চামড়া জাত পণ্য রপ্তানির বিপরীতে সঠিক মূল্য না আসায় সংকটে ছিলেন খাত ব্যবসায়ীরা। এখন থেকে চামড়াখাতের উদ্যোক্তারা বিষয়টি ডিসকাউন্ট কমিটিতে আবেদন করলে তা বিবেচনা করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মাধ্যমে মাধ্যমে আবেদনপত্র ডিসকাউন্ট কমিটিতে পেশ করতে হবে।

ডিসকাউন্ট কমিটিতে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ খাতের ব্যবসায়ীরা বিষয়টি স্বাগত জানিয়েছেন। যৌক্তিক কারণে রপ্তানি মূল্য প্রত্যাবাসন করা সম্ভব না হলে রপ্তানিকারকরা এসংক্রান্ত সমস্যা থেকে সহজে সমাধান পাবেন বলে জানান চামড়া খাতের উদ্যোক্তারা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com