August 16, 2026, 7:21 am

আসামের সঙ্গে ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ আছে

আসামের সঙ্গে ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ আছে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আসামসহ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিযোগ বৃদ্ধির অনেক সুযোগ আছে। বাংলাদেশের তৈরী অনেক পণ্যের বিপুল চাহিদা আছে সেভেন সিস্টার্স খ্যাত এ অঞ্চলগুলোতে। বাংলাদেশ এ অঞ্চলগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী।

রোববার (২০ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনের অফিস কক্ষে ঢাকা সফররত ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরী পোশাক। আমাদের রপ্তানি আয়ের প্রায় ৮৩ ভাগ আসে তৈরী পোশাক খাত থেকে। এ শিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করে। এর মধ্যে ৩০ লাখই নারী কর্মী। এ তৈরী পোশাকের অনেক কাঁচামাল ও যন্ত্রপাতি ভারত থেকে বাংলাদেশে আসে। আসাম বাংলাদেশের দক্ষ প্রশিক্ষক নিয়ে তৈরী পোশাক খাতের কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের তৈরী পোশাক, সিরামিক, জামদানিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য ভারতে জনপ্রিয়। বাংলাদেশের প্রাণ কোম্পানির পণ্য ভারতের আসামসহ বিভিন্ন অঞ্চলে বেশ জনপ্রিয়। আমরা আশা করছি, আসামসহ সেভেন সিস্টার্স খ্যাত সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানি আরও বৃদ্ধি পাবে। এজন্য উভয় দেশের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আসামের সঙ্গে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা এবং সংস্কৃতিরে অনেক মিল আছে। উভয় দেশের সরকারের আন্তরিক সহযোগিতায় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়নো সম্ভব।

আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি বলেন, বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। বড় বড় প্রকল্পের কাজ চলছে। বাংলাদেশের সঙ্গে আসামের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধির অনেক সুযোগ আছে। এ সুযোগকে কাজে লাগিয়ে উভয় দেশ উপকৃত হতে পারে। মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল, আগামীতে সেভাবে থাকবে।

তিনি বলেন, বাংলাদেশকে সব ক্ষেত্রে ভারত সরকার খুবই গুরুত্ব দিয়ে থাকে। আসামের সঙ্গে বাংলাদেশের স্থলবন্দর রয়েছে। এগুলো দিয়ে আমদানি-রপ্তানি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। পানিপথেও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে আগ্রহী। তৈরী পোশাক কারখানা ও দক্ষ জনবল তৈরীতে আসাম রাজ্য বাংলাদেশের সহযোগিতা আশা করছে। আগামীতে আসামের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে।

ভারতের আসাম রাজ্যের বিধান সভার স্পিকার বিশ্বজিৎ দৈমারির নেতৃত্বে আসাম বিধানসভার ৩৩ জন বিধায়কসহ ৬২ সদস্যের প্রতিনিধিদল ৫ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ এসেছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com