August 17, 2026, 1:07 pm

আয় বেড়েছে ১৮ ব্যাংকের, কমেছে ১৩টির

আয় বেড়েছে ১৮ ব্যাংকের, কমেছে ১৩টির

তৃতীয় প্রান্তিকে (জুলাই ২২-সেপ্টেম্বর ২২) পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩৩টি ব্যাংকের মধ্যে আয় বেড়েছে ১৮টির। আয় কমেছে ১৩টি ব্যাংকের। লোকসানে রয়েছে দুটি ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

আয় বৃদ্ধি পাওয়া ১৮টি ব্যাংক হলো- শাহজালাল ইসলামি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া, ওয়ান ব্যাংক, ইসলামি ব্যাংক, সোস্যাল ইসলামি ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং পূবালী ব্যাংক লিমিটেড।

শাহজালাল ইসলামি ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ৬৯ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ২৫ পয়সা।

ব্র্যাক ব্যাংক: কোম্পানিটির শেয়ার প্তি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৬ পয়সা, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ৯৫ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ১১ পয়সা।

ডাচ বাংলা ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ২ টাকা ৪৪ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ১৪ পয়সা।

এনসিসি ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ৭২ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ০৮ পয়সা।

ব্যাংক এশিয়া: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল ৬১ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ০৭ পয়সা।

ওয়ান ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ১৮ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ০২ পয়সা।

ইসলামি ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল ৫৯ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ০২ পয়সা।

সোস্যাল ইসলামি ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ২৭ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ১৪ পয়সা।

প্রাইম ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ৪৬ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ৪২ পয়সা।

সিটি ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ৮৫ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ০৯ পয়সা।

প্রিমিয়ার ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে এক টাকা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ৫৯ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ৪১ পয়সা।

ঢাকা ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ৫৬ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ১৪ পয়সা।

এক্সিম ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ৩২ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ১১ পয়সা।

ইউনিয়ন ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ৩৭ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ১৯ পয়সা।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে এক টাকা, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ১১ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ৮৯ পয়সা।

স্ট্যান্ডার্ড ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ০৫ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ০৬ পয়সা।

আইএফআইসি ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ৩৩ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ১০ পয়সা।

পূবালী ব্যাংক: কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা, গত বছর একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ২ টাকা ৭২ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ০৩ পয়সা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com