August 16, 2026, 3:27 pm

তেল উৎপাদন কমিয়ে দাম বাড়াবে ওপেক

তেল উৎপাদন কমিয়ে দাম বাড়াবে ওপেক

তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক সিদ্ধান্ত নিয়েছে যে দাম বাড়ানোর জন্য তেলের উৎপাদন কমানো হবে। দিনে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞেরা বলছেন, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ৮৪ ডলারের কাছাকাছি নামার পরে গতকাল তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক ও রাশিয়াসহ তার সহযোগী দেশগুলো। সিদ্ধান্ত নেওয়া হয়েছে নভেম্বর থেকে দিনে ২০ লক্ষ ব্যারেল তেল কম উত্তোলন করবে তারা।

এ খবরে ইতোমধ্যে ব্রেন্ট ক্রুড ছাড়িয়েছে ৯৩.৫০ ডলার। এই পরিস্থিতিতে দাম আরও বাড়লে লাভ হবে রাশিয়ারই।

বাজারে ওপেকের এ সিদ্ধান্তের প্রভাব পড়তে তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে।

এছাড়া অনেক বিশ্লেষক ধারণা করছেন, ওপেক যা করার চেষ্টা করছে তা প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্র তার হাতে থাকা তেল বাজারে ছাড়তে পারে।
তেলের উৎপাদন যেন না কমানো হয় যুক্তরাষ্ট্র সে দাবি জানিয়ে আসছিল ওপেকের কাছে। কিন্তু তারপরও ওপেকের এই সিদ্ধান্তে নিজেদের হতাশার কথা জানিয়েছে হোয়াইট হাউস।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com