August 19, 2026, 9:55 am

মনগড়া‌ তথ্যে প্র‌তিবেদন ‘নয়’, নিরীক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক বার্তা

মনগড়া‌ তথ্যে প্র‌তিবেদন ‘নয়’, নিরীক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক বার্তা

আয় নেই, ‌কিন্তু কাগ‌জে-কল‌মে দেখা‌চ্ছে মুনাফা। তু‌লে নি‌চ্ছে টাকা। ফাঁকা হ‌চ্ছে প্র‌তিষ্ঠান। বিপা‌কে আমানতকারীরা। ‌ফলে অনেক প্রতিষ্ঠান আমানতকারীদের জমানো টাকা ফেরত দিতে পারছে না। এতে অ‌নেক ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) অর্থ রেখে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।

এমন প‌রি‌স্থিতি‌তে মনগড়া‌ তথ্য দি‌য়ে যেন প্র‌তি‌বেদন তৈ‌রি না ক‌রা হয়, এজন্য নিরীক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক বার্তা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। একইস‌ঙ্গে প্র‌তিষ্ঠা‌নের মূল সফটওয়্যার থেকে ত‌থ্য দি‌য়ে আ‌র্থিক প্র‌তি‌বেদন তৈ‌রি কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়ে‌ছে। প্রয়োজনে আইটি বিশেষজ্ঞ নিয়ে তথ্য দেওয়ার কথাও বলেছে নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংক।

জানা গে‌ছে, নিরীক্ষা প্রতিষ্ঠানগু‌লো যেন ভুল তথ্য দিয়ে প্রতিবেদন না করে এমন কঠোর নি‌র্দেশনা দি‌য়ে এরইমধ্যে ৪৩টি প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে পাঠা‌নো চিঠিতে বলা হয়েছে, এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানে নিরীক্ষা করতে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের সঙ্গে ওই প্রতিষ্ঠানের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) সংরক্ষিত তথ্যের মিল আছে কি না তা যাচাই করতে হবে। এরপর নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের নিরীক্ষা করতে গেলে প্রতিষ্ঠানগুলো সঠিক তথ্য গোপন করে। ফলে প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র উঠে আসে না। যে কারণে এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্যক্রম পরিচালনার সময় ওই প্রতিষ্ঠানের দেওয়া তথ্যকে কোর ব্যাংকিং সিস্টেম ও সিস্টেম জেনারেটেড ট্রায়াল ব্যালেন্সের সঙ্গে মিলিয়ে দেখতে নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

চিঠি পাঠানো নিরীক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- কে. এম. হাসান অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্, এ. ওয়াহাব অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, হুসাইন ফরহাদ অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্, নুরুল ফারুক হাসান অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্, জোহা জামান কবির রশীদ অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্, মাহফেল হক অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, রহমান রহমান হক অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্, একনাবিন-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আহমেদ জাকের অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এম. জে. আবেদিন অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, হুদা ভাসী চৌধুরী অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, মালেক সিদ্দিকী ওয়ালী অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কাজী জহির খান অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্, এম. এম. রহমান অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্, ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, জি. কিবরিয়া অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com