July 27, 2026, 4:10 am

শাহজালালে সাড়ে ১০ কেজি স্বর্ণ জব্দ

শাহজালালে সাড়ে ১০ কেজি স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে প্রায় ১০ কেজি ওজনের ৯০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা সূত্র জানা যায়, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে কাস্টমস গোয়েন্দা প্রায় ৭ কোটি টাকা মূল্যের ৯০টি স্বর্ণবার উদ্ধার করে। যার ওজন সাড়ে ১০ কেজি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com