July 28, 2026, 6:08 pm

স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে শালাকে হত্যা, শ্বশুরবাড়িতে আগুন

স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে শালাকে হত্যা, শ্বশুরবাড়িতে আগুন

রংপুরে সাবেক স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। এ সময় ওই যুবক তার শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ করার পর নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মকরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাত বছর আগে তয়েজ উদ্দিন মাষ্টারের মেয়ে সুমি বেগমের সঙ্গে পাশ্ববর্তী সুবিদ গ্রামের দুদু মিয়ার ছেলে মিজান মিয়ার বিয়ে হয়। বিয়ের চার বছর পরে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পরে পুনরায় স্ত্রীকে ফিরে পেতে একাধিকবার শ্বশুরবাড়িতে যোগাযোগের চেষ্টা করেন মিজান। কিন্তু এতে বাধা দেন সুমির বড় ভাই রোকন মিয়া।

সোমবার সন্ধ্যায় চৌধুরানী বাজার থেকে সুমি ও তার ভাই রোকন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মকরমপুর সড়কের কাছে পৌঁছালে মিজান তাদের পথ রোধ করেন। মিজান তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাবেক স্ত্রী ও তার ভাইকে কুপিয়ে আহত করেন এবং শ্বশুরবাড়িতে গিয়ে অগ্নিসংযোগ করেন। পরে তিনি নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা গুরুতর অবস্থায় সুমি, রোকন ও মিজানকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোকনের মৃত্যু হয়।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদুজ্জামান তালুকদার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই রোকনের মৃত্যু হয়। বিষপান করা মিজান ও সুমির অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com