July 26, 2026, 2:16 pm

রিমান্ড শেষে কারাগারে জামায়াত সেক্রেটারি

রিমান্ড শেষে কারাগারে জামায়াত সেক্রেটারি

রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের সাব-ইন্সপেক্টর আ. মালেক আসামি গোলাম পরওয়ারকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৪ ফেব্রুয়ারি গোলাম পরওয়ারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি-বিদেশি সরকারপ্রধান-রাষ্ট্র প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচিকে বানচাল করার ও ঢাকাসহ সারাদেশে ব্যাপক তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়।

এরই ধারাবাহিকতায় গত বছর ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মুসল্লিদের ওপর হামলাসহ নাশকতার অভিযোগে পল্টন থানার পুলিশ কর্মকর্তা খন্দকার আরিফ-উজ-জামান মামলাটি দায়ের করেন।

মামলায় বলা হয়, গত বছর ২৬ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে এ মামলার আসামি মাওলানা মামুনুল হক জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের ভিতরে অজ্ঞাতনামা জামাত-শিবির, বিএনপি, জঙ্গী, মৌলবাদী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে সারা দেশব্যাপী গুজব সৃষ্টির মাধ্যমে সরকার পতনের লক্ষ্যে হামলার পরিকল্পনা করে।

এর ফলশ্রুতিতে মামুনুল হকের নির্দেশনায় আসামিরা বি-বাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারীসহ সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধুকে অবমাননা করে সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয়সম্পদ ধ্বংস, মসজিদ ভাংচুর করে দেশকে অস্থিতিশীল, অকার্যকর, মৌলবাদী রাষ্ট্রে পরিণথ করার মাধ্যমে অবৈধ পথে সরকার উৎখাতের হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মর্মে প্রতীয়মান হয়।

গত বছর ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গোলাম পরওয়ারকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com