August 18, 2026, 2:06 pm

আর্থিক প্রতিষ্ঠানে অর্ধেক জনবল আরো ১৪ দিন

আর্থিক প্রতিষ্ঠানে অর্ধেক জনবল আরো ১৪ দিন

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রােধে অর্ধেক জনবল দিয়ে আরো ১৪ দিন চলবে ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই)।

রোববার (৬ ফেব্রুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে এনবিএফআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ৩ ফেব্রুয়ারির নি‌র্দেশনার পরিপ্রেক্ষিতে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২৪ জানুয়ারি তারিখের ডিওএস সার্কুলার লেটার নং-০৪ এ প্রদত্ত সব নির্দেশনার সময়সীমা ৭ ফেব্রুয়ারি থে‌কে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো।

স্বাস্থ্যবিধি অনুসরণ ক‌রে রােস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে প্রয়ােজনের নিরিখে স্বীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নি‌তে পারবে।

অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন। ব্যাংকে সেবা নি‌তে আসা গ্রাহকদের আবশ্যিকভাবে মাস্ক পর‌তে হ‌বে এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাবলী কঠোরভাবে পরিপালন করতে হবে।

এর আগে আ‌রেক নির্দেশনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ব্যাংক কর্মী ও গ্রাহকদের মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে বলা হয়।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় ইতিমধ্যে দেশের সব স্কুল, কলেজ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com