July 27, 2026, 11:10 am

মাঝ আকাশে যাত্রী মাস্ক খুলে ফেলায় ফিরে এল বিমান

মাঝ আকাশে যাত্রী মাস্ক খুলে ফেলায় ফিরে এল বিমান

করোনার মধ্যে এক যাত্রী মাস্ক খুলে ফেলায় মাঝ আকাশ থেকে একটি বিমান ফিরে এল। নানাভাবে বুঝিয়েও ওই যাত্রীকে মাস্ক পরাতে পারেননি বিমানের কর্মীরা। ফলে গন্তব্যে না গিয়ে ফিরে আসে বিমানটি।

বিবিসির খবরে বলা হয়, ওই নারী যাত্রী যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী বিমানে উঠেছিলেন। ১২৯ যাত্রী নিয়ে বিমানটি যাত্রা শুরু করে। যাত্রা পথে বিমান যখন মাঝ আকাশে তখন মাস্ক খুলে ফেলেন তিনি। বিমানের কর্মীরা তাঁকে মাস্ক পরার জন্য বারবার বোঝাচ্ছিলেন। এ নিয়ে চলে বাগ্‌বিতণ্ডাও। কিন্তু ওই যাত্রী মাস্ক পরবেন না। ফলে বিমান ঘুরিয়ে আবার আমেরিকায় ফেরত নেন পাইলট। ঘটনায় ওই নারীকে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকান এয়ারলাইনস।

উড্ডয়নের পর প্রায় দেড় ঘণ্টা আটলান্টিকের ওপর দিয়ে চলেছিল বিমানটি। এয়ারলাইনের মুখপাত্র লরা মাসভিদাল এক বিবৃতিতে জানান, একজন যাত্রী মাস্ক পরার নিয়ম অমান্য করায় বিমানটিকে মিয়ামিতে ফিরে আসতে হয়েছে। ওই নারীর বয়স ৪০-এর বেশি।

ওই যাত্রীর সামনের আসনে বসেছিলেন স্টিফ ফ্রিম্যান নামের এক ব্যক্তি। তিনি জানান, বিমানে বসেই প্রচুর মদ খাচ্ছিলেন এবং বিমানের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। ওই নারীকে একাধিক মাস্ক দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা পরতে নারাজ ছিলেন।

আমেরিকায় বিমানের ভেতরে মাস্ক পরা বাধ্যতামূলক। এ ব্যাপারে ঢিলেমি চলে না

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com