August 20, 2026, 12:07 am

রেললাইনে বসে ফোনে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় নিহত ১

রেললাইনে বসে ফোনে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় নিহত ১

যশোরে রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় শ্যালক নিহত ও ভগ্নিপতি আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে যশোরের অভয়নগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্যালক মাহফুজ (১৪) যশোর সদরের পদ্মবিলা গ্রামের আবদুলের ছেলে। আহত জুবায়ের হোসেন (২১) তার ভগ্নিপতি।

অভয়নগরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, অভয়নগর উপজেলার মাইলপোস্ট এলাকায় যশোর-খুলনা রেললাইনের ওপরে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে গেম খেলছিল শ্যালক ও ভগ্নিপতি। এ সময় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন চলে এলে তারা লাইন থেকে সরে যেতে ব্যর্থ হয়। ট্রেনের ধাক্কায় শ্যালক নিহত ও ভগ্নিপতি আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত জুবায়ের হোসেনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাতে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত মাহফুজের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com