August 24, 2026, 9:05 pm

আর কোনো দিন ঝগড়া করব না, আল্লাহ আমার স্বামীকে ফিরিয়ে দাও

আর কোনো দিন ঝগড়া করব না, আল্লাহ আমার স্বামীকে ফিরিয়ে দাও

আমি আর কোনো দিন ঝগড়া করব না। আমার স্বামীকে ফিরিয়ে দাও আল্লাহ। আহাজারি করে কথাগুলো বলছিলেন জান্নাতুল ফেরদৌস মিম। তার স্বামী শরীফুল ইসলাম (৩০) ঝগড়া করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিম বলেন, গতকাল (বুধবার) আমার স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। আমি তাকে বলেছিলাম তোমাকে ডিভোর্স দিয়ে দেব। সে মতিঝিলের আরামবাগে বাস কাউন্টারে চাকরি করত। আজ আমার বাসায় গ্যাস ছিল না। আমি মায়ের বাসায় গিয়েছিলাম রান্না করতে। পরে বাসায় আসার পর আমাকে বলে তুমি রুমে না ঢুকতে। আমি চারতলায় যাই। কিছুক্ষণ পরে এসে দেখি দরজা লাগানো। অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় পরে দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ঝুলছে সে।

তাদের তিন বছরের একটি মেয়েশিশু আছে জানিয়ে তিনি বলেন, আমি এখন কি নিয়ে বাঁচব। আমার মেয়ে তো বাবা ছাড়া কিছু বোঝে না।

জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com