July 27, 2026, 8:05 pm

বিয়ের ৩ দিন আগে অ্যাসিডে ঝলসে দিল তরুণীকে

বিয়ের ৩ দিন আগে অ্যাসিডে ঝলসে দিল তরুণীকে

আর মাত্র তিন দিন পর আগামী শুক্রবার ছিল তৈয়বার বিয়ের পিঁড়িতে বসার দিন। কিন্তু তা আর হলো না। তার আগেই তাকে অ্যাসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা। যেখানে বিয়ের প্রস্তুতিতে থাকার কথা ছিল, সেখানে অ্যাসিডদগ্ধ হয়ে এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তৈয়বা আক্তার (১৯)।

তৈয়বা কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার মাঝিরঘাট এলাকার মোজাফ্ফর আহমেদের মেয়ে।

পরিবারের দাবি, প্রতিদিনের মতো মঙ্গলবার (৬ জুলাই) ভোররাতে মায়ের সঙ্গে প্রাকৃতিক কর্ম সারতে বেরিয়েছিলেন তৈয়বা। কিন্তু আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। মায়ের পাহারাও তাকে রক্ষা করতে পারেনি। কিছু বুঝে ওঠার আগেই তৈয়বার মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে দুর্বৃত্তরা।

হাসপাতালের বরাত দিয়ে পরিবার জানায়, তৈয়বার মুখের এক পাশ পুরোটাই ঝলসে গেছে।

তৈয়বার বাবা মোজাফ্ফর আহমেদ বলেন, স্থানীয় বাদশা মিয়ার ছেলেদের সঙ্গে টাকা ধার দেওয়া নিয়ে ঝামেলা চলে আসছিল। রাতের আঁধারে তার ছেলেরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

রামু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাসিড নিক্ষেপের এই নৃশংস ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যায়। অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতার করতে অভিযান শুরু করে পুলিশ। এ ছাড়া আমাদের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com