August 24, 2026, 10:44 pm

মেসির রেকর্ডের দিন বন্ধু আগুয়েরোর সেঞ্চুরি

মেসির রেকর্ডের দিন বন্ধু আগুয়েরোর সেঞ্চুরি

‘গত’ ২৪ জুন ছিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির জন্মদিন। সুপারস্টারের জন্মদিন পালনের লক্ষ্যে দলের বাকিরা রাতের বেলা মেসির রুমে হাজির হন সারপ্রাইজ নিয়ে। যেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেই ভিডিওতে দেখা যায়, মেসির সঙ্গে একই রুমের অন্য বিছানায় থাকছেন আরেক তারকা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। শুধু এই ভিডিওতেই নয়, ক্যারিয়ারের শুরু থেকেই মূলত একই রুম শেয়ার করেন আগুয়েরো ও মেসি। দুজনের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথাও ফুটবলপ্রেমীদের সবার জানা।

মাঠের বাইরের বন্ধুত্বের এ নিদর্শনটা যেন এবার মাঠেও নিয়ে এলেন মেসি ও আগুয়েরো। মঙ্গলবার ভোরে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন অধিনায়ক লিওনেল মেসি। আর এদিনই ক্যারিয়ারের শততম ম্যাচটি খেলেছেন আগুয়েরো।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের শুরুর একাদশেই আগুয়েরোকে রেখেছিলেন দলের কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার হয়ে ম্যাচের সেঞ্চুরি পূরণ করে ফেলেন আগুয়েরো। তবে ম্যাচে ৬৩ মিনিট খেলেও কোনো গোল করতে পারেননি তিনি।

প্রায় ১৫ বছর আগে ২০০৬ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের জার্সিতে আলবিসেলেস্তে জার্সিতে অভিষেক হয় আগুয়েরোর। সেই ম্যাচে কার্লোস তেভেজের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। সেদিনও আক্রমণভাগে পাশে পেয়েছিলেন মেসিকে। আজ সেঞ্চুরি করার ম্যাচেও পেলেন প্রিয় বন্ধুকে।

জাতীয় দলের হয়ে প্রথম গোল পেতে আগুয়েরোকে অপেক্ষা করতে হয় ২০০৭ সালের নভেম্বর পর্যন্ত। বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ৩-০ গোলে জেতা ম্যাচে প্রথম গোলটি করেন আগুয়েরো। তিনি প্রথম হ্যাটট্রিক করেন ২০০৮ সালের সেপ্টেম্বরে, উরুগুয়ের বিপক্ষে।

আর্জেন্টিনার জার্সি গায়ে এখনও পর্যন্ত তিনটি হ্যাটট্রিক ও চার ম্যাচে জোড়া গোল করেছেন আগুয়েরো। সবমিলিয়ে জাতীয় দলের হয়ে ১০০ ম্যাচে তার গোলসংখ্যা ৪২টি। আর্জেন্টিনার জার্সিতে তার চেয়ে বেশি গোল করেছেন শুধুমাত্র লিওনেল মেসি (৭৫) ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৪)।

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচের রেকর্ড

১/ লিওনেল মেসি- ১৪৮ ম্যাচ
২/ হাভিয়ের মাচেরানো – ১৪৭ ম্যাচ
৩/ হাভিয়ের জানেত্তি – ১৪৩ ম্যাচ
৪/ রবার্তো আয়ালা – ১১৪ ম্যাচ
৫/ অ্যাঞ্জেল ডি মারিয়া – ১০৬ ম্যাচ
৬/ ডিয়েগো সিমিওনে – ১০৪ ম্যাচ
৭/ সার্জিও আগুয়েরো – ১০০ ম্যাচ
৮/ অস্কার রুগেরি – ৯৭ ম্যাচ
৯/ সার্জিও রোমেরো – ৯৬ ম্যাচ
১০/ ডিয়েগো ম্যারাডোনা – ৯১ ম্যাচ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com