November 24, 2026, 8:14 am

খুলনায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

খুলনায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

খুলনার ডুমুরিয়ায় সাবেক স্বামীর হাতে পারভিন বেগম (৩৫) নামের এক নারী খুন হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুন) রাত ৩ টার দিকে ডুমুরিয়া কলেজের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় সাত বছর আগে ডুমুরিয়া বাজারের কিনা মোল্যার ছেলে লিটন মোল্যার সঙ্গে ওই নারীর দ্বিতীয় বিয়ে হয়। প্রায় একমাস আগের তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। আবারও ওই নারীকে বিয়ে করতে পায়তারা শুরু করে লিটন মোল্যা। কয়েকদিন আগে তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন তিনি। সোমবার দিনগত রাতে ওই নারীর ঘরের দরজা ভেঙে প্রবেশ করে লিটন মোল্যা। পরে ওই নারীকে ঘর থেকে বের করে ছুরিকাঘাতে হত্যা করেন।

ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো থানায় কোনো মামলা বা কেউ আটক হয়নি।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com