November 10, 2026, 6:05 pm

ধরলায় ধরা পড়েছে ৫২ কেজির বাঘাইড়

ধরলায় ধরা পড়েছে ৫২ কেজির বাঘাইড়

গাইবান্ধার বালাসিঘাটে ধরলা নদীতে ধরা পড়েছে ৫২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাবাজারে সোমবার (১৪ জুন) দুপুরে ২৬ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা যায়, ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ৫২ কেজি ওজনের বাঘাইড় মাছটি। স্থানীয় বাজারে মাছটি তুললে সেখানকার ক্রেতারা দাম কম বললে লালমনিরহাটের কাকিনাবাজারের জেলেদের সঙ্গে কথা বলেন তারা।

পরে জেলেরা গাইবান্ধা থেকে মাছটি বিক্রি করতে লালমনিরহাটের কাকিনাবাজারে নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় জমায়। মাছটি বিক্রিতে একক কোনো ক্রেতা না পাওয়ায় স্থানীয়দের অনুরোধে জেলেরা মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন। স্থানীয় ৫২ জন ক্রেতা ২৬ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।

গাইবান্ধার জেলে ছাদেক, মোক্তার ও শরিফ বলেন, গাইবান্ধার বালাসিঘাটে ধরলা নদীর তীরে মাছটি ধরেছি। কিন্তু সেখানে কম দামে বিক্রি হবে জেনে এখানে এনেছি। তবুও এখানে কম দামে বিক্রি করতে হলো।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com