August 29, 2026, 3:45 pm

পোশাকশিল্পের রফতানি সহজীকরণে বাণিজ্য সচিবের সঙ্গে সভা

পোশাকশিল্পের রফতানি সহজীকরণে বাণিজ্য সচিবের সঙ্গে সভা

পোশাকশিল্পের রফতানি কার্যক্রম সহজীকরণ বিষয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে সভা করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বুধবার (৯ জুন) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিজিএমইএ সভাপতি বলেন, ‘করোনা মহামারিতে পোশাকশিল্প ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। এ পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখা এবং প্রতিকূল পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোশাকশিল্প উদ্যোক্তারা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পোশাকশিল্পের রফতানি কার্যক্রম সহজীকরণের উদ্যোগ নেয়া হলে তা শিল্পকে পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে এবং উদ্যোক্তাদের মধ্যে স্বস্তি আনবে।

করোনা পরিস্থিতিতে পোশাকশিল্পের রফতানি কার্যক্রম সহজীকরণে উদ্যোগ গ্রহণের জন্য বাণিজ্য সচিবকে অনুরোধ জানান।

এসময় বাণিজ্য সচিব বলেন, ‘পোশাকশিল্পের রফতানি বাণিজ্যকে কীভাবে আরও সহজীকরণ করা যায় এবং রফতানি বাণিজ্য ব্যয় কীভাবে হ্রাস করা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।’

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান, বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী ও বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com