November 24, 2026, 1:11 am

বাস-সিএনজির মাঝে পড়ে প্রাণ গেল পথচারীর

বাস-সিএনজির মাঝে পড়ে প্রাণ গেল পথচারীর

ঢাকার ধামরাইয়ে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মাঝখানে পড়ে কবির হোসেন (২৭) নামের এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুন)দু পুরে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কবির হোসেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা। তিনি ধামরাইয়ে রাইজিং টেক্সটাইল কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় সড়কের দুইদিক থেকে আসা বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পরিবহনের মাঝখানে পড়ে গুরুতর আহত হন কবির হোসেন। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যু হয়।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com