November 24, 2026, 8:04 am

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ব্যাংক

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ব্যাংক

করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে আগামী দুই‌ দিন তফসিলি ব্যাংকগুলোর সীমিত পরিসরে লেন‌দে‌নের সময় বাড়ানো হ‌য়ে‌ছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ও ১৩ এপ্রিল সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বেন। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ‘করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখা প্রসঙ্গে’ সার্কুলার জারি করেছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

এ‌দি‌কে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে কার্যক্রম চালু রাখে। এ‌ত‌দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন ক‌রে। আর ব্যাংক খোলা ছিল দুপুর ২টা পর্যন্ত।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com