November 10, 2026, 6:55 pm

ভাড়াটিয়ার কক্ষ থেকে বাড়ির মালিকের ছেলের লাশ উদ্ধার

ভাড়াটিয়ার কক্ষ থেকে বাড়ির মালিকের ছেলের লাশ উদ্ধার

ঢাকার অদূরে আশুলিয়ায় ভাড়াটিয়ার কক্ষ থেকে বাড়ির মালিকের ১১ বছর বয়সী শিশু ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় পল্লীবিদ্যুৎ এলাকায় আবুল কালাম মাদবরের নিজ বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, আবুল কালামের শিশু সন্তান রাজাকে অপহরণ করেছিলেন তাদের বাড়ির ভাড়াটিয়া আরিফ হোসেন ও তার স্ত্রী আঁখি আক্তার। পরে মুক্তিপণের টাকার দাবিতে তারা শিশুটিকে হত্যা করেন।

নিহতের বাবা আবুল কালাম মাদবর যুগান্তরকে বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আমার শিশু সন্তান তিন তলা থেকে নেমে বাসার সামনে যায়। এরপর ভাড়াটিয়া আরিফ হোসেন তাকে চতুর্থ তলায় তার রুমে নিয়ে যান। এরপর রাজাকে মারধর করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ‘টাকা দিতে দেরি করলে ও পুলিশকে জানালে সকালে ছেলের লাশ পাবি’ বলে মোবাইলে হুমকি দেন আরফি।

এ ঘটনায় বাড়ির লোকজন আরিফের স্ত্রীকে সন্দেহ হলে তার কক্ষ তালা মেরে দেয়। এক পর্যায়ে  রুমের ভেতর থেকে আরিফের স্ত্রী আঁখি স্বীকার করে রাজা তাদের ঘরে।

পরে স্থানীয়রা রাজাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ওই বাড়ি থেকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আঁখিকে আটক করছে। তার স্বামী আরিফ পলাতক রয়েছে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com