July 12, 2026, 12:57 am

বিকেল থেকে কাজ করছে না ফেসবুক ও মেসেঞ্জার

বিকেল থেকে কাজ করছে না ফেসবুক ও মেসেঞ্জার

দুই ঘণ্টার বেশি সময় ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কাজ করছে না। কারোর লগইন করতে সমস্যা, অনেকের টেক্সট যাচ্ছে না, আবার ছবিও পাঠাতে পারছেন না অনেকে। কোথাও আবার ‘সাইট কেন নট বি রিচড’ লেখা আসছে। এই সমস্যার স্পষ্ট কারণও জানা যাচ্ছে না।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার পর থেকে বাংলাদেশি ব্যবহারকারীরা সাইটটিতে প্রবেশ করতে পারছেন না। সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে  এসব তথ্য জানিয়েছেন বিভিন্ন ফেসবুক ব্যবহারকারীরা। তারা বলছেন, প্রায় দুই ঘণ্টা ধরে ফেসবুক কাজ করছে না। কোনো ছবি বা ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে না।

ফেসবুক ব্যবহারকারী পার্থ সারথী দাস ঢাকা পোস্টকে বলেন, বিকেলের পর থেকেই এ সমস্যা দেখা যাচ্ছিল। কিন্তু সন্ধ্যার পর এ তা বেড়েছে।সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি এখন বিভিন্ন পেশার কাজেও ব্যবহৃত হয়। এতে অনেকেই সমস্যায় পড়েছেন। তিনিও নিজেও এর ভুক্তভোগী বলে জানান।

বাংলাদেশে ফেসবুকের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআরের পরিচালক (পাবলিক অ্যাফেয়ার্স) এ এফ এম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে ফেসবুক থেকে আমাদের কিছু জানানো হয়নি। অনেক সময় নেটওয়ার্কের কারণে এমন হয়ে থাকে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ফেসবুকের এ বিষয়ে বেশ কয়েকজন আমাকে জানিয়েছেন। তাদেরও ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে। আমরা ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।

এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খানসহ অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com