July 12, 2026, 12:53 am
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরুর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সিজদায় পড়ে শোকর আদায় করা হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সৃষ্টিকর্তার কাছে এ আকুতি জানান। ডা. শফিকুর রহমান লেখেন, মহান রাব্বুল ইজ্জতের একান্ত মেহেরবাণিতে যদি মজলুমদের বিজয় দান করা হয়, তাহলে মিছিল, স্লোগান বা বাড়তি উচ্ছ্বাসের প্রয়োজন হবে না। বরং সবাই সিজদায় পড়ে আল্লাহর শোকর আদায় করবেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জামায়াত বিজয়ী হলে মনভরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হবে এবং জাতির সেবায় দায়িত্ব পালনের জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করা হবে।