April 19, 2026, 3:03 pm

পুঁজিবাজারে সূচকের উঠা-নামায় চলছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের উঠা-নামায় চলছে লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১৩১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩০ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে এক হাজার ২২১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com