April 11, 2026, 2:03 pm

তাহসান-তিশার মানি মেশিন

তাহসান-তিশার মানি মেশিন

বেচতে জানলে টাকাও বেচা যায়’-সংলাপটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এই সংলাপটি বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত আরটিভি প্লাসের ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’ এর। যেখানে প্রধান দুটি চরিত্রে অভিনয়ে করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী তাহসান রহমান খান ও তানজিন তিশা।

ওয়েব ফিল্মটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান। প্রযোজনায় সৈয়দ আশিক রহমান। এর শুটিং শেষ হয় গত বছরের শেষদিকে।

তাহসান-তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ। ইতিমধ্যে ডাবিং, এডিটিং, ব্যাকগ্রাউন্ডসহ পোস্ট প্রোডাকশনের সকল কাজ সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com