May 26, 2026, 7:38 am

আর্থিক লেনদেনে অনিয়ম রোধে চালু হচ্ছে আইডিটিপি

আর্থিক লেনদেনে অনিয়ম রোধে চালু হচ্ছে আইডিটিপি

আর্থিক লেনদেনে অনিয়ম ও হয়রানি রোধে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) চালু করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (২৩ মার্চ) ‘লিভিং নো মাইক্রো-মার্চেন্টস বিহাইন্ড ইন দ্য ডিজিটাল এরা ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। রাজধানীর ওয়েস্টিন হোটেলে জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ) এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে জুনাইদ আহমেদ পলক বলেন,  এরই মধ্যে ডিজিটাল মাধ্যমে আন্তঃলেনদেন শুরু করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ওয়ালেট বিকাশ। এ প্লাটফর্মে যোগ দেওয়ার জন্যে দেশের প্রতিটি ব্যাংকসহ আর্থিক লেনদেনভিত্তিক প্রতিষ্ঠানকে আমি আহ্বান জানাবো।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, ইউএনসিডিএফের হেড অব করপোরেশন অব দ্য ডেলিগশন মৌরিজিও সিয়ান এবং বাংলাদেশে জাতিসংঘের নিযুক্ত আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখোপাধ্যায়।

প্রতিমন্ত্রী বলেন, আইডিটিপির ক্রেডিট রেটিং ও স্কোরিং সুবিধা ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার পথ উন্মুক্ত হবে। এ মাসেই সেবা এক্সওয়াই জেড এবং আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশ কোম্পানির মধ্যে চুক্তি হতে যাচ্ছে। এতে ডিজিটাল ইআরপি সল্যুশনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ সুবিধা পাবেন।

চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের জন্য পাঁচটি জাতীয় কৌশল হাতে নেওয়া হয়েছে উল্লখ করে তিনি বলেন, রোবটিক্সের জন্য জাতীয় কৌশল, জাতীয় ব্লকচেইন, ন্যাশনাল ইন্টারনেট অব থিংস কৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তার জাতীয় কৌশল এবং মাইক্রোপ্রসেসর ডিজাইন সক্ষমতা অর্জন কৌশল নির্ধারণ করা হয়েছে। যা আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় ভিত রচনায় সহায়তা করবে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com