May 31, 2026, 4:59 am

বন্ধ থাকা ৫ সঞ্চয়পত্রেও লাভ দিচ্ছে সরকার

বন্ধ থাকা ৫ সঞ্চয়পত্রেও লাভ দিচ্ছে সরকার

দেশে বিভিন্ন সময়ে চালু হওয়া সঞ্চয়পত্রের বিভিন্ন স্কিমের মধ্যে কয়েকটি সঞ্চয়পত্র বন্ধ করেছে সরকার। তার মধ্যে পাঁচ ধরনের সঞ্চয়পত্রের অনুকূলে রাখা অর্থের বিপরীতে এখনো লাভ দেওয়া হচ্ছে।

সঞ্চয়পত্র অধিদফতর জানায়, ১০ ধরনের সঞ্চয়পত্রের মধ্যে পাঁচ ধরনের সঞ্চয়পত্র বন্ধ করে দেওয়া হয়েছে। এসব সঞ্চয়পত্র বন্ধ করে দেওয়া হলেও আগের গ্রাহকদের রাখা অর্থের সুদ এখনো দিচ্ছে সরকার। সেক্ষেত্রে এসব সঞ্চয়পত্রে নতুন বিনিয়োগ না থাকলেও সেখানে অতীতে গচ্ছিত অর্থের লাভ দিতে হচ্ছে সরকারকে।

যেসব সঞ্চয়পত্র বন্ধ করা হয়েছে সেগুলো হলো- প্রতিরক্ষা সঞ্চয়পত্র, তিন বছর মেয়াদি সঞ্চয়পত্র, বোনাস সঞ্চয়পত্র, ছয় মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, জামানত সঞ্চয়পত্র।

২০২১ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত সঞ্চয় অধিদফতরের হিসাব থেকে জানা গেছে, বন্ধ হওয়া হিসাবগুলো থেকে কোনো নতুন জামানত না থাকলেও প্রতিরক্ষা সঞ্চয়পত্রে জানুয়ারি পর্যন্ত মুনাফা দিয়েছে সরকার। বাকিগুলোরও মেয়াদ অনুযায়ী মুনাফা দেওয়া হচ্ছে।

বন্ধ থাকা সঞ্চয়পত্রের সুদের বিষয়ে সঞ্চয়পত্র অধিদফতরের উপ-পরিচালক রাজিয়া বেগম গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে কয়েকটি সঞ্চয়পত্র বন্ধ করে দিয়েছে সরকার। যেসব সঞ্চয়পত্রের বিক্রি শূন্য সেগুলোই মূলত বন্ধ হয়ে গেছে। তবে সেগুলোর সুদ সরকার দিচ্ছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com