July 12, 2026, 2:08 am

গান-বাজনা বন্ধ, ছেলের বিয়েতে কুরআন তেলাওয়াতের আয়োজন ব্যবসায়ীর

গান-বাজনা বন্ধ, ছেলের বিয়েতে কুরআন তেলাওয়াতের আয়োজন ব্যবসায়ীর

ছেলে-মেয়ের বিয়েতে গান বাজনা বা আতশবাজি পুড়িয়ে প্রায়ই আনন্দ করে পরিবারের লোকজন। তবে সেক্ষেত্রে ব্যতিক্রমী এক নজির গড়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ হাফিজুল্যাহ চৌধুরী।

ছেলের বিয়েতে গান-বাদ্য ও আতশবাজির পরিবর্তে কুরআন তেলাওয়াতের আয়োজন করেন তিনি। এ কারণে সবখানে ব্যাপক প্রশংসিত হয়েছেন এই বাবা। ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

ব্যতিক্রমধর্মী এ আয়োজন সম্পর্কে ব্যবসায়ী মোহাম্মদ হাফিজুল্যাহ চৌধুরী বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ছেলের বিয়েতে এ আয়োজন আল্লাহর খুশির জন্য। সব মুসলমান মা-বাবার কাছে অনুরোধ তারাও যেন তাদের সন্তানের বিয়েতে এমন আয়োজন করেন। আল্লাহ তাদের আগামীর সংসারে বরকত দান করবেন।

নিজের বিয়েতে এমন আয়োজন সম্পর্কে বর ফখরুল ইসলাম পাভেল বলেন, আমার বাবার এ আয়োজন খুবই চমৎকার। আমি বলবো আমার জন্য এটা বাবার পক্ষ থেকে অনন্য উপহার। আমি চাই প্রত্যেক মা-বাবা যেন তাদের সন্তানদের বিয়েতে এমন আয়োজন করে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com