August 15, 2026, 1:14 am

জো বাইডেন ও যুক্তরাজ্যের রানি এলিজাবেথের টিকা নেওয়ার খবর মিথ্যা

জো বাইডেন ও যুক্তরাজ্যের রানি এলিজাবেথের টিকা নেওয়ার খবর মিথ্যা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের করোনা ভাইরাসের টিকা নেওয়ার খবর সত্য নয় বলে দাবি করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

তিনি বলেন, টিকা কে আগে নেবেন সেটা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছে বিএনপি। বলা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ নাকি সবার আগে টিকা নিয়েছেন, এটি একটি ভুল তথ্য।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশন রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে সরকারিদলের সংসদ সদস্য এ দাবি করেন। সংসদে যারা বক্তব্য রাখবেন তাদের ভুল তথ্য না দেওয়ারও অনুরোধ করেন তিনি।

অধিবেশনের সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিএনপির উদ্দেশ্যে সাইফুজ্জামান শিখর বলেন, ভারত ও বাংলাদেশ একই দামে টিকা পাচ্ছে। তবে অন্য দেশগুলো বেশি দামে টিকা নিচ্ছে।

বিজনেস নিউজ/ আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com