November 29, 2026, 2:40 am
আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস থেকে পাঁচ লাখ টাকা এবং পাঁচ লাখ টাকার উপরে ঋণখেলাপি ২৮০ জনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে তাদের।
ঋণ গ্রহণ ও খেলাপের বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সাময়িক অবসায়ক (প্রবেশনাল লিকুইডেটর) হিসেবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের উপ-মহাব্যবস্থাপক আসাদুজ্জামান খানের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মেজবাহুর রহমান। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন
বিজনেস নিউজ /আরকে