May 18, 2026, 12:22 am

টি-টোয়েন্টিতে আইসিসি’র দর্শক সেরা রশিদ খান

টি-টোয়েন্টিতে আইসিসি’র দর্শক সেরা রশিদ খান

আইসিসি’র দশক সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আফগান লেগ-স্পিনার রশিদ খান। গত এক দশকে ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬.১৪ ইকোনেমি রেট এবং ১২.৬২ গড়ে ৮৯ উইকেট নিয়েছেন তিনি।

০১ জানুয়ারি ২০১১ থেকে ৭ অক্টোবর ২০২০ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে নির্বাচিত করা হয়েছে দশকের এই সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়।

রশিদ ছাড়াও দশকের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের মনোনয়ন পান অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), বিরাট কোহলি (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত) ও ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com