May 1, 2026, 10:58 am

সাড়ে তিন মাসের মধ্যে আজকে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

সাড়ে তিন মাসের মধ্যে আজকে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

আগের কার্যদিবস মঙ্গলবারের মতো আজ বুধবারও (২৩ ডিসেম্বর) বড় উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। ডিএসইতে আজকের লেনদন সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। তবে আজ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ ডিএসইতে ১ হাজার ২৪০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৬৪ কোটি ৮৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৫১ লাখ টাকার। ডিএসইতে আজকের লেনদেন ৩ মাস ১০ দিন বা ৭১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৩ সেপ্টেম্বর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩২৯ কোটি ৭২ লাখ টাকার।

আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৮০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩৩.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৩০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২৩.৭১ পয়েন্ট এবং সিডিএসইসি ১৩.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮৬.৩০ পয়েন্ট, ১৮৩৬.২৩ এবং ১০৬০.৯৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির বা ২৬.৫৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৬৯টির বা ৪৭.৭৪ শতাংশের এবং ৯১টি বা ২৫.৭১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯০.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৪৪.৫৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির দর। আজ সিএসইতে ৫২ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস নিউজ /এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com