April 19, 2026, 2:24 pm

কলকাতা যেতে পারছেন না মিথিলা, সৃজিতের মন খারাপ

কলকাতা যেতে পারছেন না মিথিলা, সৃজিতের মন খারাপ

ঢাকায় রয়েছেন মিথিলা। বাংলাদেশের জি ফাইভের কাজ সেরে ক্রিসমাসেই কলকাতায় ফেরার কথা ছিল মেয়ে আইরাকে নিয়ে। কিন্তু ক্রিসমাসের আগে ফেরা হচ্ছে না মিথিলার। এমনটাই জানাচ্ছে কলকাতার আনন্দবাজার।

মিথিলা বললেন, এখানে এসে দেখলাম আরও কয়েকটা কাজ আছে। আর আম্মু আর আব্বুর কাছেও একটু সময় কাটানো দরকার। সৃজিতের মন খারাপ হয়ে গেছে। ও আইরার জন্য ক্রিসমাসের অনেক প্ল্যান করেছিল। আমরা তো ক্রিসমাস ট্রি-ও অর্ডার করে দিয়েছিলাম। আইরা অবশ্য বলেছে, নিউ ইয়ারে ক্রিসমাসের জামা পরে সৃজিতের সঙ্গে সেলিব্রেট করবে।’

তানিম নূর আর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ‘কনট্র্যাক্ট’ ছবিতে মিথিলা ছাড়াও আছেন অভিনেতা আরিফিন শুভ। মিথিলা জানালেন, মঙ্গলবার থেকে শ্যুট শুরু হবে। সোমবার তাঁর লুক টেস্ট হয়ে গিয়েছে। চরিত্র নিয়ে বেশি কথা বলা বারণ, এই প্রথম কোনও রাজনীতিবিদের চরিত্রে কাজ করব। আমি খুব এক্সাইটে

কলকাতা থেকে থেকে ঢাকায় এসে প্রথম কয়েক দিন বাড়িতেই ছিলেন মিথিলা। পরিবারের সঙ্গে বহু দিন সময় কাটানো হয়নি। বললেন, “আম্মি আর আব্বু এত দিন পরে আমাকে আর আয়রাকে পেয়ে খুব খুশি। কিছু দিন তাই ঢাকাতেই থাকছি।

সৃজিত বলেছিলেন, কাকাবাবু ট্রিলজির শেষ ইনস্টলমেন্ট। ২০১৩ থেকে ২০২০— সাত বছর ধরে কাকাবাবু নিয়ে প্রচুর স্মৃতি আমার। দেশের বাইরে কত ঘোরার অভিজ্ঞতা! সে মিশর হোক আর কেনিয়া। বিশেষ করে ছোটদের জন্য বানানো ছবির নিরিখে কাকাবাবু আমার কাছে খুব স্পেশাল।

ক্রিসমাসে আইরার জন্য এই ‘কাকাবাবু’ই বিশেষ উপহার ছিল সৃজিতের।

বিজনেস নিউজ /আএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com